উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গত রোববার (১ নভেম্বর) বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় যুব র্যালি, সাড়ে ১০টায় আলোচনা সভা এবং দুপুর ১২টায় যুব ঋণের চেক বিতরণ। বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এসব আয়োজনে স্থানীয় কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অভ্রজ্যোতি বড়াল। এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য উপ-প্রকৌশলী আনিসুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এই আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।