উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শীতের সকালে শরীরচর্চায় মনোযোগী হওয়ার আগে শরীরে শক্তি ও পানির ভারসাম্য বজায় রাখা জরুরি। বাড়িতে থাকা বিভিন্ন ফল, দুধ, ডাবের পানি কিংবা ওটস দিয়ে তৈরি পানীয় হতে পারে এর সহজ বিকল্প। তবে সব ধরনের ব্যায়ামের জন্য একই পানীয় প্রয়োজন হয় না।
বিটরুটে থাকা ডায়েটারি নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে ভূমিকা রাখে এবং রক্তপ্রবাহে প্রভাব ফেলতে পারে। ব্যায়াম শুরুর দুই থেকে তিন ঘণ্টা আগে এটি গ্রহণের কথা বলা হয়েছে, তবে কিডনিতে সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কমলার রসে ভিটামিন সি ও কার্বোহাইড্রেট থাকে, যা ব্যায়াম শুরুর ৩০ থেকে ৬০ মিনিট আগে খাওয়া যায়।
শীতে গরম কিছু খেতে চাইলে দুধের সঙ্গে কলা বা ওটসের স্মুদি বেছে নেওয়া যেতে পারে। এছাড়া লেবু পানি কিংবা প্রাকৃতিক ইলেকট্রোলাইটের উৎস হিসেবে ডাবের পানিও বেশ কার্যকর। তবে ডায়াবেটিস, কিডনি বা শারীরিক জটিলতা থাকলে এসব পানীয় নির্বাচনে সতর্ক থাকতে হবে।