উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার মিরপুরে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের অনুরোধে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে দুপুর ২টার দিকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হবে।