উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং উপস্থিত ছিলেন মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়া মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে মনিকা লিওনেস্কি অধরা, বিশিষ্ট শ্রমিক নেতা নাজমুল ও সেলিমের নেতৃত্বে বেশ কয়েকজন নতুন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। এ সময় তাঁরা ফুল দিয়ে দলের শীর্ষ নেতাদের শুভেচ্ছা জানান এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার শপথ নেন।
এদিকে পদত্যাগী নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু, বাবুল বিশ্বাস ওরফে মদন কর্মকার এবং বিলকিস আরা পারভীনের কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দলীয় নেতারা অভিযোগ করেন যে, পদত্যাগের পরও তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন এবং নেতাকর্মীদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসরণের নির্দেশ দেওয়া হয়।