উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ রাহানা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ ও ২৫ বিজিবির সদস্যরা জানতে পারেন ওই বাড়িতে মাদক কেনাবেচা চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে রাহানা বেগমকে আটক করা হলেও অন্য সহযোগীরা পালিয়ে যান।
আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের নিচে তল্লাশি চালানো হয়। এ সময় চটের বস্তায় মোড়ানো চারটি কার্টন থেকে মোট ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।