উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রায়ই আমাদের দৈনন্দিন রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন, কারণ এর রয়েছে অনেক ধরনের স্বাস্থ্যগত সুবিধা। অনেকেই ওজন কমাতে বা শারীরিকভাবে আরও ফিট থাকতে ব্যায়াম করেন, তবে মানসিক স্বাস্থ্যের ওপরও এর অনেক ইতিবাচক প্রভাব রয়েছে। মন খারাপ বা অস্বস্তি বোধ করলে ভালোমতো ঘাম ঝরানো ব্যায়াম মেজাজ ভালো করতে সাহায্য করে, কারণ এ সময় শরীর থেকে ‘এন্ডোরফিন’ হরমোন নিঃসৃত হয়।
আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজের প্রতি আস্থা ফিরিয়ে আনতে নিয়মিত ব্যায়াম দারুণ কার্যকর ভূমিকা পালন করে থাকে। আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেললে সুইমিং পুলে সাঁতার কাটুন অথবা ট্রেডমিলে দৌড়ান, এতে নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। ব্যায়ামের সময় মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করে এবং যত বেশি ব্যায়াম করবেন, তত বেশি নতুন মস্তিষ্কের কোষ ও কোষের মধ্যে সংযোগ তৈরি হবে।
গবেষণায় দেখা গেছে যে ব্যায়াম মানুষের উদ্বেগ কমাতে অত্যন্ত কার্যকর এবং মাত্র ৩০ মিনিট জগিং বা হালকা দৌড়ঝাঁপ মনের দুশ্চিন্তা কমাতে পারে। ব্যায়াম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, কারণ ঘাম ঝরালে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে শেখা ও স্মৃতিশক্তির জন্য দায়ী নতুন কোষ তৈরি হয়। নিয়মিত রুটিন মেনে ব্যায়াম চালিয়ে গেলে শরীর ধীরে ধীরে চাপের সঙ্গে মানিয়ে নেয় এবং আপনার ব্যথা সহ্য করার ক্ষমতাও বাড়তে পারে।