উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-পরিচালক বাবুল হোসেন। তিনি দেশের জাতীয় পত্রিকাগুলোতে বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম লিখে থাকেন।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে সাবেক কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন সুমন। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম শিবলী।
উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাদের নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করেছিল।