উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব দাশড়া গ্রামে তাঁর নিজ বসতঘরে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ সূত্রে জানা যায়, অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবীর খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. মোর্শেদ আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল কাদেরের দখলীয় বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং জানা যায় যে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
গ্রেপ্তার হওয়া আব্দুল কাদের পূর্ব দাশড়া গ্রামের মৃত হাফেজ উদ্দিন ও জয়গনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।