উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে হঠাৎ করেই বিরোধিতা শুরু করেছে বিহারের ক্ষমতাসীন বিজেপি-জেডিইউ জোট। অথচ মাস তিনেক আগেও এই চুক্তি নিয়ে রাজ্যটির রাজনৈতিক মহলে কোনো মাথাব্যথা ছিল না। গত ৩১ অক্টোবর পাটনায় আয়োজিত এক সেমিনারে গঙ্গার পানিতে বিহারের ন্যায্য অধিকার দাবি করেছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
চুক্তির বিরোধিতা করে বিহারের নেতারা ফারাক্কা ব্যারাজ থেকে ভাটির দিকে পানি না ছাড়ার অদ্ভুত দাবি তুলেছেন। অথচ দীর্ঘ দুই দশক ধরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর দল ফারাক্কা ব্যারাজ ভেঙে ফেলার দাবি জানিয়ে আসছিল। নদী গবেষকদের মতে, উজানের উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের ব্যারাজ বাদ দিয়ে ভাটির ফারাক্কা থেকে পানি চাওয়া অবাস্তব।
নীতীশের দলের নেতা সঞ্জয় কুমার ঝাঁ পূর্বে ফারাক্কা ব্যারাজ ভাঙার দাবি তুললেও বর্তমানে রাজ্যসভায় চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে বিহারের উদ্বেগ সরকার আমলে নিচ্ছে। চুক্তি নবায়ন ঠেককাতে বিহারের গঙ্গা তীরবর্তী বারো জেলায় রাজনৈতিক কর্মসূচিও শুরু হয়েছে।