উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার করতোয়া নদী পুনরুদ্ধারের জন্য এক হাজার ১২২ কোটি টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় করতোয়ার পাশাপাশি ইছামতি ও গজারিয়া নদীও সংস্কার করা হবে।
এসব নদীর হারানো যৌবন ফিরিয়ে আনতে এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নদীগুলো সংস্কারের ফলে এলাকার পরিবেশের উন্নয়ন ঘটাসহ জলাবদ্ধতা নিরসন হবে।