উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম তারিখে মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ফজরের সময় মক্কা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন এবং হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টের পোস্টে এই খবর জানানো হয়। শায়খ ইবরাহিম মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম সদস্য ছিলেন এবং তিনি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন।
শায়খ ইব্রাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন এবং পারিবারিকভাবে পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের সূচনা হয়। ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মদিনায় বেড়ে ওঠার কারণে তিনি আজানের মাদানি রীতি ও সুরের সঙ্গে পরিচিত ছিলেন এবং মক্কায় অবস্থানকালে মক্কি আজানের স্বতন্ত্র ধারার সঙ্গেও পরিচিত হন। মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল গত ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজান, হজ ও ঈদের তাকবিরসহ তার কণ্ঠের বিভিন্ন রেকর্ডও রয়েছে।