উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত BUP International Model United Nations Conference 2026 শিরোনামে একটি তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে। ১৭ অক্টোবর বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল-এর তত্ত্বাবধানে এই সম্মেলনটি পরিচালিত হয়। বৈশ্বিক কূটনৈতিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সংযোগ তৈরি করাই ছিল এর মূল উদ্দেশ্য।
এ সম্মেলনে ৪০ জন নির্বাহী বোর্ড সদস্য এবং বিইউপি ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৪৭ জন শিক্ষার্থী ও প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জাতিসংঘের কার্যক্রমের অনুকরণে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থীরা নেতৃত্ব, আলোচনার দক্ষতা এবং বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির সুযোগ লাভ করেন।
অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই মেধাভিত্তিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।