উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। র্যাংক ব্যাজ পরানো শেষে নতুন পিএসও-কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানগণ।
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে দায়িত্ব পালন করেছেন। পিএসও হওয়ার আগে তিনি উল্লেখযোগ্য যেসব পদে দায়িত্ব পালন করেছেন: ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সেনাবাহিনীর সামরিক সচিব (Military Secretary) মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহা-পরিদপ্তর (DGDP)
এসব গুরুত্বপূর্ণ পদে তার অভিজ্ঞতা ও নিষ্ঠা সেনাবাহিনীতে তাকে একজন দক্ষ অফিসার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।