উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর বিতরণ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
বুধবার (১১ মার্চ) এক ঘোষণার মাধ্যমে তিনি খেজুরের বর্তমান অবস্থা এবং বিতরণ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। মধুপুর উপজেলার দুস্থ ও অসহায় মানুষের জন্য "কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার" থেকে উপহার হিসেবে ২৫ কার্টুন সৌদি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে ইউএনও জানিয়েছেন, বরাদ্দকৃত এই খেজুরগুলো এখনো স্থানীয় প্রশাসনের হাতে এসে পৌঁছায়নি। তিনি আশ্বস্ত করে বলেন, "আমরা আশা করছি দ্রুতই খেজুরগুলো আমাদের হাতে চলে আসবে এবং সংগ্রহ করার পরপরই বিতরণ কার্যক্রম শুরু হবে"।
স্বচ্ছতা নিশ্চিতে অভূতপূর্ব উদ্যোগ খেজুর বিতরণ নিয়ে যেকোনো ধরনের অনিয়ম রোধে এবং স্বচ্ছতা নিশ্চিতে উপজেলা প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ইউএনও জানান: খেজুরগুলো হাতে পাওয়ার পর তা বিতরণের স্বচ্ছতা প্রমাণে বিস্তারিত তালিকা সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা হবে যাতে সবাই তা দেখতে পারেন।
জনসাধারণের প্রতি অনুরোধ বরাদ্দকৃত খেজুর হাতে আসা এবং বিতরণ প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত উপজেলার সর্বস্তরের মানুষকে ধৈর্য ধরার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় বরাদ্দের পরিমাণ নিম্নরূপ:
| উপজেলার নাম | বরাদ্দের পরিমাণ (কার্টুন) |
| মধুপুর | ২৫ |
| টাঙ্গাইল সদর | ৩৮ |
| ঘাটাইল, মির্জাপুর ও কালিহাতী | ৩৩ (প্রতিটি) |
| সখীপুর, নাগরপুর ও ভূঞাপুর | ২৩ (প্রতিটি) |
| গোপালপুর | ২০ |
| বাসাইল | ১৭ |
| দেলদুয়ার ও ধনবাড়ী | ১৬ (প্রতিটি) |