উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর এবং অসহায়দের মাঝে যাকাতের অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে বরাদ্দকৃত ২৫ কার্টুন (প্রায় ২০০ কেজি) খেজুর সম্প্রতি উপজেলা প্রশাসন হাতে পায়। এই স্বল্প পরিমাণ খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সুষমভাবে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। খেজুর বিতরণের পাশাপাশি এদিন বিশেষ তালিকায় থাকা ২১ জন ব্যক্তিকে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং ইসলামিক ফাউন্ডেশনের মধুপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল আলিম।
এছাড়াও অনুষ্ঠানে মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সভাপতি মো. আ. হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি সরকারের এই উপহার পেয়ে এতিমখানা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।
| ক্রমিক | প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা | বরাদ্দকৃত পরিমাণ |
| ১ | জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া এতিমখানা ও মাদ্রাসা, জলছত্র | ১০ কেজি |
| ২ | জামিয়া নিজামিয়া দারুসসুন্নাহ বানুরগাছী মাদ্রাসা, গোলাবাড়ী | ১০ কেজি |
| ৩ | গোপদ কালামাঝি এতিমখানা, মধুপুর | ১০ কেজি |
| ৪ | কুড়ালিয়া গোরস্থান এতিমখানা, কুড়ালিয়া | ১০ কেজি |
| ৫ | জামিয়া কাশফুল উলুম (হাটখোলা মাদ্রাসা), মধুপুর পৌরসভা | ১০ কেজি |
| ৬ | লাউফুলা গোরস্থান নূরানী হাফিজিয়া ও দিয়া মাদ্রাসা | ১০ কেজি |
| ৭ | জামিয়া ছুফফাহ টেংরী গোরস্থান মাদ্রাসা, টেংরী | ১০ কেজি |
| ৮ | দারুল উলুম মহিউসসুন্নাহ কাইতকাই মাদ্রাসা, মধুপুর পৌরসভা | ১০ কেজি |
| ৯ | সৈয়দা জাহানারা বায়তুস সালাম মাদানীনেছাব মাদ্রাসা, মালাউড়ী | ১০ কেজি |
| ১০ | দারুল হানিফ এতিমখানা, হলদিয়া, মহিষমারা | ০৫ কেজি |
| ১১ | টুনকিআটা আলহাজ হাসান আলী এতিমখানা ও মাদ্রাসা, কুড়ালিয়া | ০৫ কেজি |
| ১২ | কাকরাইদ দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, অরণখোলা | ০৫ কেজি |
| ১৩ | মাদ্রাসা নূর এ মদিনা, কুড়াগাছা | ০৫ কেজি |
| ১৪ | বেঙ্গাইকুড়ী গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা, মধুপুর পৌরসভা | ০৫ কেজি |
| ১৫ | হলদিয়া বাহজিয়া এতিমখানা, মহিষমারা | ০৫ কেজি |
| ১৬ | জামিয়া কাশেমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা, মির্জাবাড়ী | ০৫ কেজি |
| ১৭ | শোলাকুড়ী মধ্যপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা | ০৫ কেজি |
| ১৮ | দারুলহুদা হামিউসসুন্নাহ মাদ্রাসা, আউশনারা | ০৫ কেজি |
| ১৯ | মারকাজুল তাকওয়া আল ইসলামী মটের বাজার মাদ্রাসা, আউশনারা | ০৫ কেজি |
| ২০ | শেরপুরবাড়ী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, গোলাবাড়ী | ০৫ কেজি |
| ২১ | উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ | ০৫ কেজি |
| ২২ | কুড়ালিয়া বড়বাড়ী মাদ্রাসা, কুড়ালিয়া | ০৫ কেজি |
| ২৩ | জাবেলে নূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা, আউশনারা | ০৫ কেজি |
| ২৪ | ধামালিয়া মাদ্রাসা, বেরীবাইদ | ০৫ কেজি |
| ২৫ | মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া নূরানিয়া মাদ্রাসা, সুনামগঞ্জ | ০৫ কেজি |
| ২৬ | মধুপুর সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মালাউড়ী | ০৫ কেজি |
| ২৭ | আউশনারা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, বোকারবাইদ | ০৫ কেজি |
| ২৮ | ইকুড়িয়া পাড়া মোখছেদ আলী মাস্টার এতিমখানা | ০৫ কেজি |
| ২৯ | শালিঞ্জা উত্তর পাড়া এবতেদায়ী মাদ্রাসা | ০৫ কেজি |
| ৩০ | শেওড়াতলা উলুমে দ্বীনিয়া মাদ্রাসা | ০৫ কেজি |
| ৩১ | দুর্গাপুর মাদ্রাসা দারুল উলুম মহিউসসুন্নাহ | ০৫ কেজি |