উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র্যাপার, সংগীতশিল্পী আইস স্পাইস|
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই ঘটনা দেখা গেছে| আউটলেটের ভেতরে এক নারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়| ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আইস স্পাইস তার এক বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে বসেছিলেন| তখন এক নারী তার কাছে এসে কথা বলতে শুরু করেন| এক পর্যায়ে সেই নারী তাকে আচমকা চড় মারেন| সঙ্গে সঙ্গেই সেখানে ঘটে তুমুল হাতাহাতি, বিশৃঙ্খলা| ফুটেজে আরও দেখা যায়, ঘটনার সময় রেস্টুরেন্টের ভেতরে ব্যাপক বিশৃঙ্খলা ˆতরি হয়| সেখানে থাকা লোকজন চিৎকার করছিলেন| এরপর ধাক্কাধাক্কির ঘটনা ঘটে; টেবিলগুলো পর্যন্ত উল্টে যায়| এই গোলযোগ পরে রেস্টুরেন্টের বাইরেও ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক মানুষের ভিড় জমে| আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইস স্পাইসের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন| বিলবোর্ডকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তার মক্কেলের ওপর বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে| বিষয়টি এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে জানানো হয়েছে|