উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের কনসাইনী বিল পরিশোধে অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে আগামী ১ নভেম্বর থেকে বাধ্যতামূলকভাবে শতভাগ ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ওই নির্দিষ্ট তারিখ থেকে কোনো ধরনের পে-অর্ডার বা ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে আর কোনো বিল গ্রহণ করা হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে চট্টগ্রাম বন্দরের অনলাইন সিস্টেমের সাথে সোনালী ব্যাংকের কারিগরি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে এখন থেকে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করেও বন্দরের যেকোনো বিল সহজে অনላይনে পরিশোধ করা সম্ভব হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে সঠিকভাবে বিল পরিশোধ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব সি অ্যান্ড এফ এজেন্ট, কনসাইনি ও বন্দর ব্যবহারকারীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বাসস