উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী অক্টোবর মাসের জন্য দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুরোপুরি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল।
উল্লেখ্য, এর আগের ওই সমন্বয়ের সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছিল। এছাড়া অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।