উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসবমুখর পরিবেশে শুক্রবার রায়পুরা সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বন্ধু ফেডারেশন ক্লাব, মেথিকান্দা-এর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এমপি।
রায়পুরা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন নাজমুল হক ভূঁইয়া মোহন। এসময় রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ ও প্রধান পৃষ্ঠপোষক আলফাজ উদ্দিন মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমী মাঠে উপস্থিত থেকে জমজমাট এই উদ্বোধনী আয়োজন উপভোগ করেন। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বন্ধু ফেডারেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ জানিয়েছেন যে, ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।