উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এ.সি.আই. পিএলসির ওয়েলনেস ও হাইজিন ব্যবসার চিফ অপারেটিং অফিসার বা সিওও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার ইশতিয়াক আহমদ। বহুজাতিক ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর প্রায় দুই দশকের বর্ণাঢ্য পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর আগেও তিনি এ.সি.আই. পিএলসির হাইজিন পণ্য ব্যবসা গড়ে তোলা ও সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন এই দায়িত্বে তিনি এ.সি.আই. পিএলসির ওয়েলনেস ও হাইজিন ব্যবসার সার্বিক পরিধি সম্প্রসারণ করবেন। পাশাপাশি নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং কোম্পানির প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রেও তিনি নেতৃত্ব দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।