উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার শেরপুর উপজেলায় আজ পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হাসান (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত জিহাদ হাসান জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির গরুকে গোসল করানোর জন্য পানির পাম্প চালু করতে বিদ্যুৎ সংযোগ দিতে যান জিহাদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা জিহাদ হাসানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।