উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। গত তিনদিনের বৃষ্টির কারণে পিচ্চি স্পোর্টস পার্কের আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয় এবং ওভার কমিয়ে ১৩ ওভার নির্ধারিত করা হয়।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান। তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের সুবাদে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে, যেখানে হৃদয়ের ইনিংসে ছিল ৪টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি।
১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ১১.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় এবং ৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। আব্দুল সামাদ ১৫ বলে ৩০ রানে এবং হাসান নাওয়াজ ২২ বলে ২৭ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।
এবারের গেমসে ক্রিকেটে বাংলাদেশ দলের স্বর্ণপদকের স্বপ্ন ছিল এবং পূর্ণশক্তির দল নিয়ে এসেও ফাইনালে খেলা হলো না। আগামী শনিবার ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে লিটন দাসের দল।