উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজাসহ মো. সনি (২৫) নামের এক যুবককে আটক করা হয় এবং আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, গত মঙ্গলবার শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং একই রাতে রংমহল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
আজ বুধবার দৌলতপুরের ডাক্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ও মোটরসাইকেলসহ সনিকে আটক করা হয় এবং উদ্ধারকৃত মালামালসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৪৭ বিজিবি।