উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। শুক্রবার ভোরে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ধরমপুর এলাকার হক সাহেবের বিরুদ্ধে এনআই অ্যাক্ট ও পারিবারিক আদালত আইনে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল। অপর আসামি ঝালুকা গ্রামের আরিফ আলীর বিরুদ্ধে পারিবারিক আদালত আইনে ৩ মাসের সাজা ও ওয়ারেন্ট জারি ছিল। এছাড়াও একই গ্রামের সম্রাটের বিরুদ্ধেও এনআই অ্যাক্ট এবং পারিবারিক আদালত আইনে পৃথক মামলায় ৩ মাসের সাজা ও ওয়ারেন্ট রয়েছে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআরবি’র সিপিএসসি ক্যাম্পের একটি দল রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী, মাদক, অস্ত্র ও পরোয়ানাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।