উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিবৃতিতে বলা হয়, ওমরাহ শেষে বিমানবন্দরে নেমে সাধারণ যাত্রীদের মতোই হয়রানির শিকার হন আখতারুজ্জামান। এর প্রতিবাদ করায় এবং যাত্রী হয়রানি বন্ধের দাবি জানানোর পর উল্টো তাঁর বিরুদ্ধেই মামলা করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে দুই কর্মকর্তাকে বরখাস্ত ও তদন্তের কথা বললেও নিরপেক্ষ তদন্তের আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবর্জিত ও অসহনীয় অব্যবস্থাপনার সমালোচনা করে জামায়াত নেতা বলেন, দীর্ঘদিন ধরে চলা নানা ভোগান্তির ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তিনি সরকারের কাছে মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।