উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করা ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রয়াত নেতা সাইদুর রহমান নিউটনের স্ত্রী এবং নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর বোন। স্বামী খুন হওয়ার পর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হয়ে তিনি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চলতি বছরের মে মাসে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে আসেন মিষ্টি। সম্প্রতি মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম সামনে আসার পর দলের পক্ষ থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাঁর আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও জায়গা দখলের অভিযোগ অস্বীকার করলেও এবং বর্তমান সম্পৃক্ততা না থাকার কথা বললেও পদত্যাগের এই সিদ্ধান্ত এসেছে।
জন্ম ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি মিষ্টির শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি এজিএস নির্বাচিত হয়েছিলেন।