উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের ১ম কমিউনিটি পুলিশ (অনূর্ধ্ব-২০) কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দল বাছাইপর্ব দামপাড়া পুলিশ লাইন্স ইনডোরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, ক্রীড়ার মাধ্যমে কমিউনিটি পুলিশ সদস্যদের ও তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথি আরও বলেন, যুব সমাজকে মাদক ও অনলাইনের অপব্যবহার থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
সিএমপির ইনডোরে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় দক্ষিণ বিভাগের তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় ছেলেদের পাশাপাশি নারী খেলোয়াড়দের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।
উক্ত অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রাম মহানগরের কমিউনিটি পুলিশ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।