উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মস্কোয় অনুষ্ঠিত বার্ষিক ভালদাই ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা কোম্পানির জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অনুকূল পরিস্থিতি তৈরি হলে এই সম্পদ ফেরত দেওয়া হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবেই হ্যাঁ সূচক উত্তর দেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানা গেছে।
এর আগে রাশিয়া বিদেশি কোম্পানিগুলোর দেশত্যাগ কঠিন করে তোলে এবং চুক্তির ক্ষেত্রে প্রেসিডেন্টের অনুমোদন বাধ্যতামূলক করে। গত মাসে পুতিন সুইজারল্যান্ডের নেসলে, ফরাসি ওশাঁ, লেরয় মারলিন ডিআইওয়াই চেইন এবং জার্মানির মেট্রোর ব্যবসা ও সম্পদ জব্দের নির্দেশ দিয়েছিলেন।
পুতিন দাবি করেন যে রাশিয়া কারও কাছ থেকে কিছু নেয় না বা চুরি করে না এবং জাতীয়করণও করে না। কিছু প্রতিষ্ঠানকে বাহ্যিক ব্যবস্থাপনার অধীনে আনা হলেও ইউরোপীয় দেশগুলো নিয়মনীতি না মেনে তাদের বড় প্রতিষ্ঠানগুলো দখল করেছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক জটিলতার মুখে অনেক কোম্পানি রাশিয়া ছেড়ে চলে যায়। কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিলেও কিছু প্রতিষ্ঠান স্থানীয় কর্মী ও নাগরিকদের স্বার্থে কার্যক্রম সংকুচিত করে দেশটিতে এখনও অবস্থান করছে।