উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় পণ্য, হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, খাবার ও স্থানীয় সংস্কৃতির প্রচার-প্রসারে ১০ দিনব্যাপী শরৎ মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩ অক্টোবর উপজেলার মুরাদাবাদ এলাকায় মোজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে এ মেলার উদ্বোধন করা হয়। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
মেলায় মোট ৪৫টি স্টল রয়েছে এবং এসব স্টলে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের পণ্য, পোশাক, খাবারসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দা নাবিলা আহমেদ জানান যে, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজক কমিটির সদস্য আবিদ, তৌহিদ, আকবর, কাজী মিজবাহ ও বাবু জানান যে, দর্শনার্থীদের জন্য মেলায় বিভিন্ন ধরনের খাবার, দেশীয় পণ্য ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ থাকছে। আয়োজকরা আশা করছেন যে, মেলা চলাকালে দর্শনার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং তারা পছন্দের জিনিসপত্র কেনার পাশাপাশি বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন।