উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদক, চাঁদাবাজি, জুয়া ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে দেশের যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। যুবকদের মাঠে ফিরিয়ে আনার মাধ্যমে এসব সামাজিক ব্যাধি সহজে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা।
বর্তমান সময়ে কিশোর গ্যাংয়ের প্রভাব ও মাদকের বিস্তার রোধে বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সুস্থ বিনোদন ও খেলাধুলা যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।