উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. বাবুল মিঞা। গত ১ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জেলা ও মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বিসিআইসির চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।