উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলা অত্যন্ত নিন্দনীয়। একে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আক্রমণ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।