উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা-খরারচর সড়কে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খাইরুননাহার। এ সময় তিনি সড়কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিла এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা করা প্রয়োজন। শুধু চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
স্থানীয়রা এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচিকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।