উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বাংলাদেশ জেলা ৩১৫ বি-১-এর উদ্যোগে অক্টোবর সার্ভিস প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরে গার্মেন্টস কারখানার কর্মচারী ও এলাকার দরিদ্র, অসহায় মানুষের মাঝে বিভিন্ন সেবা প্রদান করা হয়। লায়ন মো. হাবিবুর রহমান এমজেএফের নিজস্ব অর্থায়নে তাঁর গাজীপুরের গার্মেন্টস কারখানায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় কারখানার কর্মচারী ও স্থানীয় দরিদ্র-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, চক্ষু পরীক্ষা এবং গাছের চারা বিতরণ করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, লায়ন বেনজীর আহমেদ এবং জেলা গভর্নর ডা. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফসহ অন্যান্যরা।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের মূলমন্ত্র উই সার্ভ বা আমরা সেবা করি আদর্শকে সামনে রেখে এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।