উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৈনিক ‘প্রিয় দেশ প্রতিদিন’-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক বাদল গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি হাত মারাত্মকভাবে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রবিবার (৪ অক্টোবর) বিকেলে মুকসুদপুর এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাংবাদিক বাদলের হাতের আঘাত গুরুতর হওয়ায় রক্তক্ষরণ ও শারীরিক অবশভাব দেখা দেয়। পরে উন্নত অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে ফরিদপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিক বাদল তার দ্রুত আরোগ্যের জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।