উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ সদরের ১৬ নং সুরাট ইউনিয়নে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ জুলফিকার আলী ভুট্টো। তিনি ১৬ নং সুরাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে এবং দীর্ঘ দিন ধরে তিনি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন।
সরেজমিনে ১৬ নং সুরাট ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এমন একজন নেতৃত্ব খুঁজছেন যিনি ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করবেন। জুলফিকার আলী ভুট্টো স্বচ্ছ ইমেজের নেতা হওয়ায় এবং জনগণের বিপদে-আপদে তাকে কাছে পাওয়ায় সাধারণ মানুষের আস্থা এখন তার ওপর বহুগুণ বেড়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে তিনি বলেন যে রাজপথের আন্দোলন, মামলা ও হামলার শিকার হয়েও তিনি জেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দের দিকনির্দেশনা মতন রাজপথে সক্রিয় থেকে আন্দোলন করেছেন।
নিজের নির্বাচনী ভাবনা ও অঙ্গীকার নিয়ে তিনি জানান যে তিনি কোনো শাসক হতে চান না, বরং ১৬ নং সুরাট ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চান। দল যদি তাকে মনোনয়ন দেয় এবং নির্বাচিত হতে পারলে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি বৈষম্যহীন মডেল ইউনিয়ন উপহার দেওয়াই হবে তার মূল লক্ষ্য।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ১৬ নং সুরাট ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোর পক্ষে সাধারণ মানুষের সমর্থন ও জোয়ার ততটাই দৃশ্যমান হচ্ছে। ভোটারদের মতে, যোগ্য ও সাহসী নেতৃত্বের মাধ্যমেই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব এবং দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের এই জোয়ার আসন্ন নির্বাচনে এক নতুন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।