উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যরাতে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০-এর সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সোমবার (৫ অক্টোবর) মধ্যে রাতে নিজে গাড়ি চালিয়ে তিনি হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ এবং ড্রেন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি মিরপুর-১০-এর হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করার নির্দেশ দেন এবং উচ্ছেদকৃত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন সংস্কার, প্রজেক্টর ডাস্টবিন স্থাপন ও জনগণের জনদুর্গভোগ কমানোর মতো কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এছাড়া মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলার ও দেওয়াল থেকে অবৈধ পোস্টার-লিফলেট অপসারণের পর সেখানে গ্রাফিতি অঙ্কনের প্রস্তুতি পর্যালোচনা করেন। মিরপুর-১০ এলাকাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।