উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা।
বায়ুদূষণে এদিন ১৯১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এছাড়া ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের রাজধানী দিল্লি এবং ১৬২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অবস্থান করছে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে।