উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী থেকে জানান যে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে পটভূমি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ ইনস্টিটিটের প্রভাষক মোহাম্মদ শাহজাহান এবং এফজিডির উদ্দেশ্য ব্যাখ্যা করেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মাহমুদুল হাসান।
আলোচনায় তরুণ প্রজন্মের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিভাবকদের ভূমিকা নিয়ে বিশেষ বক্তব্য দেন নোয়াখালী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার। অনুষ্ঠানে প্যারেন্টিং এবং আইসিটি: ডিজিটাল যুগে নিরাপদ ও স্মার্ট লালন-পালন বিষয়ে আলোচনা করেন সাসটেইনেবল ইনক্লুশন ইনিশিয়েটিভ (সাসইন) এর নির্বাহী পরিচালক মো: মাসুম বিল্লাহ।
সবশেষে এই গুরুত্বপূর্ণ আয়োজনের সমাপনী বক্তব্য প্রদান করেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার হায়দার। বিভিন্ন বিষয়ের ওপর এই আলোচনা সভায় সংশ্লিষ্ট বক্তারা অভিভাবকত্ব ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।