উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এবারের দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রধান আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য র্যালি, কেক কাটা এবং একটি সংক্ষিপ্ত আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।