উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪৫ দশমিক ২৮ পয়েন্টে।
সোমবার ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে মাত্র ৫৪টির দাম বাড়লেও কমেছে ২৮৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
দিন শেষে বাছাই করা ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে দুই হাজার ৮১ দশমিক ৭৫ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস নয় দশমিক ৭৯ পয়েন্ট কমে এক হাজার ৭৯ দশমিক ৮০ পয়েন্টে নেমেছে। এদিন বাজারে মোট ১৮ কোটি ৮ লাখ ৫৫ হাজার ১৫৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়, যার আর্থিক মূল্য ছিল ৫৩৭ কোটি ১১ লাখ ৬৮ হাজার ১৯ টাকা।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, এপেক্স ফুডস, একমি পেস্টিসাইড, আইপিডিসি, টেকনো ড্রাগ, মালেক স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস ও ওরিয়ন ইনফিউশন। অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এপেক্স ফুডস, শ্যামপুর সুগার, জিল বাংলাসহ কয়েকটি প্রতিষ্ঠান এবং দরপতনের শীর্ষে ছিল টেকনো ড্রাগ, ম্যাকসন্স স্পিনিং ও নুরানী ডাইং।