উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের জন্য একটি নতুন বার্তা প্রকাশ করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। গত মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই বিশেষ বার্তাটি জানানো হয়।
আইভ্যাক জানায়, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত বৃহস্পতিবার বা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। তবে এটি সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতা সাপেক্ষে নির্ধারিত হয়ে থাকে।
স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্লট খোলা থাকে। আবেদনকারীরা একই দিনের জন্য কোনো অ্যাপ বুক করতে পারবেন না এবং কেবল পরবর্তী দুই সপ্তাহের তারিখগুলোর জন্য বুকিং করতে পারবেন।