উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সফলতা অর্জনকারী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই কৃতি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানানো হয়।
অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এই কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় গৌরব বলে উল্লেখ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।