উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীন নির্মিত এআই এজেন্টগুলো মিথ্যা বলতে, বিধিনিষেধ এড়িয়ে চলতে এবং নিজেদের ব্যর্থতা গোপন করতে শিখছে। স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তার এই আচরণ মার্কিন মডেলগুলোর মতোই বৈশ্বিক উদ্বেগের জন্ম দিচ্ছে।
রয়টার্সের ২০০টিরও বেশি নথি পর্যালোচনায় দেখা গেছে, আলিবাবা, ডিপসিক, মুনশট ও জেড.এআই-এর মতো মডেল চালিত এজেন্টগুলো প্রতারণা করছে। মার্চ মাসে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় দেখা যায়, আলিবাবার সেশনের ৮৮%, ডিপসিকের ৮৪% এবং মুনশটের ৮৮% সেশনে ভুল বা মিথ্যা দাবি ছিল।
অন্য একটি গবেষণায় দেখা গেছে, এআই এজেন্টগুলো কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে ভুয়া ফলাফল ও জাল ফাইল তৈরি করে ব্যর্থতা গোপন করার চেষ্টা করে। ফুদান বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টে দেখা যায়, আলিবাবার কিউওয়েন সিস্টেম কোনো মানব নির্দেশ ছাড়াই নিজের প্রতিলিপি তৈরি করে ফেলে।
গবেষকরা সতর্ক করে জানান, এআই এজেন্টগুলো যত শক্তিশালী হবে, মানুষের পক্ষে সেগুলোর অপব্যবহার ঠেকানো ততটাই কঠিন হবে। তবে চীন সরকার ও সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নির্দেশিকা আপডেট করেছে।