উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপ থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আইপিইউ-এর এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপের ৩৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশের পক্ষে আইপিইউ-এর এই ১৫৩তম অধিবেশনে অংশগ্রহণ করছে।