উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাত্র আড়াই বছর বয়সে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিল ছোট্ট মুয়াজ। দীর্ঘ দেড় বছরের লড়াই, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও অস্ত্রোপচারের পর সে সুস্থ হয়ে উঠেছিল।
কিন্তু নিদারুণ বাস্তবতায় সে আবারও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছে। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং প্রথম সাইকেলের কেমোথেরাপি শুরু হয়েছে।
ক্যান্সার পুরোপুরি নির্মূল করতে মুয়াজকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। সব মিলিয়ে এই দীর্ঘ চিকিৎসায় প্রায় সোয়া কোটি টাকার প্রয়োজন, যা বহন করা পরিবারের পক্ষে অসম্ভব।
মুয়াজের জীবন বাঁচাতে তার পরিবার দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছে। সাহায্য পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়া হয়েছে।