উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে নগর পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরের টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিলেও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানা-পুলিশ রাতে চসিক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তবে পুলিশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি। এই অভিযан চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বগার অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে সেখানে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।
ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতে তাকে ধরতে গেলে সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা হয়েছিল।