উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে। মঙ্গলবার (৭ অক্টোবর) বোয়েসেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশটিতে দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনার ফলে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে দুই দেশের শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।