উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আল্লাহ মানবজাতিকে সুপথে পরিচালিত করার জন্য ইসলাম জীবনবিধান নাজিল করেছেন। ইসলাম কল্যাণমূলক কাজের মাধ্যমে পৃথিবীতে শান্তি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
মানুষের কল্যাণ নিশ্চিতে আল কোরআন হজরত মুহাম্মদ সা.-এর ওপর অবতীর্ণ হয়েছিল। কোরআনের মাধ্যমে নবী করিম সা. মানুষকে সবসময় শাশ্বত কল্যাণের দিকে আহ্বান করেছেন।
ইসলাম ধর্মের অনুসারীদের মুসলিম বলা হয় যার অর্থ শান্তিপ্রিয়। আল কোরআনে মানবসমাজে শান্তি-সৌহার্দ রক্ষা ও কল্যাণের পক্ষে অসংখ্য গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে।
কল্যাণমূলক কাজের মাধ্যমেই মানুষের মধ্যে প্রকৃত শান্তি স্থাপিত ও বজায় থাকে। আল্লাহ আমাদের সবাইকে শান্তি ও মানবকল্যাণে ব্রতী হওয়ার তৌফিক দান করুন।