উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে সফর আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। তিনি আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন বলে জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন। বিশেষ করে বৈষম্যহীনভাবে সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়ন তার সফরের প্রধান গুরুত্ব পাবে।
সফরকালে তিনি সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও এনজিওর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও তিনি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করবেন।